34.4 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৬:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পুঁজিবাজার উন্নয়নে বিএসইসি প্রস্তুত : চেয়ারম্যান

পুঁজিবাজার উন্নয়নের ক্ষেত্রে চীনা কনসোর্টিয়ামের সম্পৃক্ততায় প্রয়োজনীয় সকল ধরণের সহযোগিতা করতে বিএসইসি প্রস্তুত আছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় বিএসইসির কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ,ডিএসইর চেয়ারম্যানসহ চীনা কনসোর্টিয়ামের প্রতিনিধিরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিএসইসি’র চেয়ারম্যান বলেন, “শেনজেন স্টক এক্সচেঞ্জ ও চীনের প্রতিনিধিদের শুধু ডিএসইর কৌশলগত অংশীদার বা শেয়ারহোল্ডার হিসেবে নয়, আমরা বন্ধু হিসেবে বিবেচনা করি এবং এই সম্পর্ককে আমরা বিশেষ গুরুত্বের সাথে মূল্যায়ন করি। বাংলাদেশ ও চীন দুদেশের পারস্পারিক সহযোগিতায় অনেক কিছু অর্জন সম্ভব।” ডিএসই ও শেনজেন স্টক এক্সচেঞ্জের তথা চীনের প্রতিনিধি দলের পারস্পারিক বোঝাপড়ার প্রশংসা করেন তিনি।

এছাড়া ডিএসই ও শেনজেন স্টক এক্সচেঞ্জের মধ্যে কম্প্রিহেনসিভ গ্যাপ অ্যানালাইসিসর পরামর্শ দেন। আইটি ইনফ্রাস্ট্রাকচার, রিস্ক ম্যানেজমেন্ট, অংশীজনদের সাথে সম্পর্ক ও সমন্বয় রক্ষা এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান তিনি।

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য ডিএসই ও শেনজেন স্টক এক্সচেঞ্জকে অনুরোধ জানান। চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ, সাংহাই স্টক এক্সচেঞ্জ ও চীনের নিয়ন্ত্রক সংস্থা থেকে বাংলাদেশের পুঁজিবাজার সংশ্লিষ্টদের (কাউন্টারপার্টস) অনেক কিছু শেখার রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল ধরণের সহযোগিতা করতে বিএসইসি প্রস্তুত আছে বলে জানান তিনি।

এদিকে চীনের বিনিয়োগকারীদের আকৃষ্টকরণে ক্রস বর্ডার রোড শোসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণে শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সহযোগিতা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বৈঠকে পুঁজিবাজার ও ডিএসইর উন্নয়নের ক্ষেত্রে ডিএসইর কৌশলগত অংশীদার তথা চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সাথে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রোড ম্যাপের বিষয়ে আলোচনা করেন। বৈঠকে ডিএসইর পক্ষ হতে ভি-নেক্সট প্ল্যাটফর্ম ও চীনের বিনিয়োগকারীদের আকৃষ্টকরণে ক্রস বর্ডার রোড শোসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উদ্যোগ গ্রহণ ও সহায়তার অনুরোধ জানানো হয়। এছাড়াও বৈঠকে পুঁজিবাজারের বিভিন্ন দিক এবং ভবিষ্যত সম্ভাবনাসমূহ নিয়ে আলোচনা হয়।

চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জের ডেপুটি ডিরেক্টর জেনারেল ও ডিএসইর পরিচালক মিস্টার. ওয়াং হাইয়ের নেতৃত্বে বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধি দলে ছিলেন শেনজেন স্টক এক্সচেঞ্জের আইটি বিভাগের সিনিয়র ম্যানেজার মিস্টার. লিন ও মিস্টার. জেং চাও, লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার. ক্সিয়ান যি এবং ইন্টারন্যাশনাল কো-অপারেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার. হু লিঙ্গযু।

শেনজেন স্টক এক্সচেঞ্জের ডেপুটি ডিরেক্টর জেনারেল ও ডিএসইর পরিচালক মিস্টার. ওয়াং হাই অন্যান্যের মধ্যে বলেন, কোভিড পরবর্তী সময়ে পাঁচ বছর পর আমরা বাংলাদেশে এসেছি এবং এর মাধ্যমে বিগত কিছু সময়ের যোগাযোগের গ্যাপ পূরণ হবে বলে আশা করছি। বাংলাদেশে চীনের জন্য ভালো পরিবেশ রয়েছে এবং পুঁজিবাজার ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের টিম ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বিএসইসির পথনির্দেশনা (গাইডেন্স) ও সহযোগিতা (কোঅপারেশন) প্রার্থনা করেন। তিনি বৈঠকে আলোচিত বিষয়গুলোতে যথাসম্ভব সহযোগিতার আশ্বাস দেন। ক্রস বর্ডার রোড শো এর বিষয়ে ডিএসই উদ্যোগ গ্রহণ করলে শেনজেন স্টক এক্সচেঞ্জ প্রয়োজনীয় সহায়তা করবে বলে জানান।

পড়ুন : পুঁজিবাজারের ক্যান্সার নেগেটিভ ইক্যুইটি : বিএসইসির স্থায়ী সমাধান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন