বিজ্ঞাপন

পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেপ্তার

দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়। মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, ড. এরশাদ হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত।

এর আগে রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে ড. এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এছাড়া রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন ফেসবুকে এক পোস্টে অভিযোগ তুলে পরিচয় গোপন রেখে দুইজন অভিযুক্তের বক্তব্যও প্রকাশ করেন।

অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে অভিযোগ—বিভিন্ন অজুহাতে ছাত্রদের রুমে ডেকে নিয়ে আলো নিভিয়ে দরজা–জানালা বন্ধ করে শারীরিক স্পর্শ দাবি করা, জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করা।

পড়ুন: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন