25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২০:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পুলিশের পোশাক পরে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে নগদ টাকা, স্মার্টফোন ও ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যার দিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আজ দুপুরে ভুক্তভোগী ইজিবাইক চালক গোলাম হোসেন অজ্ঞাতনামা পাঁচজন দুর্বৃত্তকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবটগাছ নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইজিবাইক চালক গোলাম হোসেন পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী আজিজ মন্ডলকে সাথে নিয়ে তরমুজ কেনার জন্য ইজিবাইকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে যাচ্ছিলেন গোলাম হোসেন। পথে চারাবটগাছ নামক এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার পথরোধ করে। এ সময় পুলিশের পোশাক পরিহিত পাঁচজন অজ্ঞাতনামা যুবক প্রাইভেটকার থেকে নেমে আসে। এরপর গোলাম হোসেনকে মারধর করে ইজিবাইকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং তরমুজ ব্যবসায়ী আব্দুল আজিজকেও (৫৮) মারধর করে তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
পরে দুর্বৃত্তদের একজন ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায় এবং অপর চারজন ইজিবাইক চালককে প্রাইভেট কারে তুলে নিয়ে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের কলাবাগান এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ইজিবাইক চালক গোলাম হোসেনকে উদ্ধার করে স্বজনরা।

বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন:টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল

দেখুন:ঢাকা ৭, ৯, ১১ ও ১৮ আসনের প্রাপ্ত ফলাফল | Nagorik TV

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন