১৩/০২/২০২৬, ২১:০৮ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০২/২০২৬, ২১:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবিতে দিনাজপুর এসপি অফিস অবরুদ্ধ

সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি’র নেতাদের নিয়ে ট্রল করার প্রতিবাদ ও দিনাজপুরের এএসপি মোশফেকুর রহমানকে গ্রেফতারের দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের গেটে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে বুধবার রাত থেকে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে বৈষম্য বিরোধী ছাত্ররা অবস্থান নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আন্দোলনকারীরা জানান, এনসিপি কেন্দ্রীয় নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান কটুক্তি বা ট্রল করেন। যা আমরা মেনে নিতে পারছি না। দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমের তার ব্যক্তিগত প্রোফাইল থেকে এনসিপির নেতাদের নিয়ে ট্রল করে। পরে রাতে ওই সময় বিরোধী ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তার দেশে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টারে পাঠানো হয়। আন্দোলনকারীরা প্রত্যাহার নয় এএসপির গ্রেপ্তারের এর দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ১

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন