১৯/০২/২০২৬, ১৬:৫৬ অপরাহ্ণ
32 C
Dhaka
১৯/০২/২০২৬, ১৬:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পুলিশ ক্যাম্প ভাড়া দেওয়ার বাড়ির মালিকের ওপর বর্বোরচিত হামলা

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা বেষ্টিত গুয়াগাছিয়ায় দস্যু ও সন্ত্রাস নির্মূলে পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য বাড়ি ভাড়া দেওয়ায় কাইয়ুম দেওয়ান নামে এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও শফিউদ্দিন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাইয়ুম দেওয়ানের ছোট ভাই মাঈনদ্দীন দেওয়ান।

বিজ্ঞাপন

তিনি বলেন, নয়ন-পিয়াস’ বাহিনী দীর্ঘ ২০ বছর ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ফসলি জমি দখল এবং অবৈধভাবে বালু উত্তোলনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই বাহিনীর প্রধানসহ সদস্যদের বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে।

এলাকায় আইন-শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কাইয়ুম দেওয়ান তার বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের অনুমতি দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ৬ ফেব্রুয়ারি কবর জিয়ারত করার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একাধিক মামলার হুলিয়া নিয়ে আসামিরা কীভাবে জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। সন্ত্রাসীদের ভয়ে বর্তমানে প্রায় আড়াইশ পরিবার গ্রামছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

​ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি—অবিলম্বে নয়ন-পিয়াস বাহিনীর সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।

পড়ুন- শেখ হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করাই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব: আখতার হোসেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন