বিজ্ঞাপন

পুলিশ পরিচয়ে অপহরণের চেষ্টা, কাশিমপুরে জীবিত উদ্ধার ভুক্তভোগী মতিন

গাজীপুরের কাশিমপুরে পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে কাশিমপুর থানা পুলিশের তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া ব্যক্তির নাম মতিন (৫৯)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি এলাকার সাহাজউদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মো: খালিদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের সারাব এলাকা থেকে তাকে উদ্ধার করেন। এ সময় একটি সাদা প্রাইভেটকারের ভেতর থেকে তাকে হাত ও চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।
ভুক্তভোগী মতিন জানান, তিন জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে হত্যা মামলার মিথ্যা আসামি দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তবে কাশিমপুর থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং তাকে গাড়ির ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পড়ুন- বিশ্বজুড়ে এলএনজি সংকট তীব্র, বাংলাদেশের অবস্থা কী?

দেখুন- বিশ্বের ৮০ দেশ জ্বালানির দাম বাড়ালেও আমরা বাড়াইনি: প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন