২৫/০২/২০২৬, ১৯:১৫ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৯:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা: ব্লক রেইড, মাদক, নগদ অর্থসহ আটক ১৫

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় গরু চোরাচালান ও অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় এক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন এবং ডিবি পুলিশের একটি দল অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, গরু, মাদকদ্রব্যসহ ১৫ জনকে আটক করেছে।

বিজ্ঞাপন

আটককৃত ১৫ জন হলেন- মামুন মিয়া, আল আমিন, সারফুল ইসলাম, কাওসার আহমেদ, মোশারফ মিয়া, আফাজ উদ্দিন, মাহমুদুল ইসলাম সায়েম, আদির উদ্দিন, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন এবং পারভিন আক্তার। তারা সবাই কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আটককৃতদের কাছ থেকে এবং ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে- নগদ ৪৬ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের পক্ষ থেকেপ্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা ডিবি পুলিশের একটি দল এসআই আব্দুল জলিলের নেতৃত্বে কলমাকান্দা থানাধীন সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের তেরোতোফা গ্রামে অভিযান চালায়। স্থানীয় রুস্তম আলীর ছেলে মো. সারফুল ইসলাম এর বাড়িতে ভারতীয় গরু চোরাচালান ও মোটা অঙ্কের অবৈধ আর্থিক লেনদেন হচ্ছে- এমন খবরের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে গণমাধ্যমকর্মী জালাল উদ্দিন এবং শ্যামল বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে বাড়িতে থাকা লোকজন উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে ডিবি পুলিশ ও সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের অবরুদ্ধ করে রাখে। এই হামলায় কয়েক জন ডিবি পুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মী শ্যামল বিশ্বাস আহত হন।

অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উদ্ধার করে। এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে মামুন মিয়া, আল আমিন, সারফুল ইসলাম ও কাওসার আহমেদকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল)-এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ নিয়ে জেলা গোয়েন্দা শাখা ও কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পুনরায় সাঁড়াশি অভিযান (ব্লক রেইড) চালায়। দ্বিতীয় দফায় এ অভিযানে আরও ১১ জন নারী-পুরুষকে আটক করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, ‍মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পড়ুন:পিরোজপুরে বিদেশী পিস্তল সহ একজনকে গ্রেপ্তার

দেখুন:এনআইডি সার্ভার বন্ধ: দীর্ঘমেয়াদী সমাধানের তাগিদ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন