গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যসহ সাত জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এ ছাড়া রাজধানীর চানখারপুলের ঘটনায় গ্রেপ্তার কনস্টেবল সুজন হোসেনকে একদিনের রিমান্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।
বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী এই আদেশ দেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা ও রিমান্ড দিয়েছেন। এই আবেদনগুলো করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও বি এম সুলতান মাহমুদ।
এনএ/


