20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৬:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পুশইন এবং চামড়া পাচাররোধে যশোর সীমান্তে বিজিবি সতর্কাবস্থায়

আসন্ন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে যশোর ও শার্শা সীমান্তে বিএসএফের ঠেলে দেওয়া পুশইন চোরাচালান, এবং চামড়া পাচাররোধে রোধসহ ঈদ পরবর্তী যেকোন প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এবিষয়ে শুক্রবার (০৬ জুন) সকাল ১১ টার সময় যশোরের বেনাপোল বিজিবি কোম্পানি সদরে সংবাদ সম্মেলন করেছে বিজিবি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু মজুদ রয়েছে। পার্শ্ববর্তী দেশ হতে অবৈধভাবে গরু বাংলাদেশে প্রবেশ করে দেশীয় খামারীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য, বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একইভাবে কোরবানী পরবর্তী সময়ে কোরবানীর পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি। এছাড়াও পুশ-ইনসহ সকল অবৈধ গমনাগমন বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সকল ধরনের অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা বিএসএফের সাথে দফায় দফায় সীমান্ত সম্মেলন করছি। যাতে তারা পুশইনের নামে মানুষ ঠেলে দেওয়া বন্ধ করে। মাদক চোরাচালানের বন্ধে ও আমরা সতর্কতামূলক অবস্থায় রয়েছি। সীমান্তের সব ধরনের অপরাধ দমনে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান বিজিবির এ অধিনায়ক।

এছাড়াও যশোর বেনাপোল সীমান্ত পুটখালী, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, দৌলতপুর, গোগা, পাঁচভুলোট, অগ্রভুলোট, হরিশ্চন্দ্রপুর, কাশিপুর আরো বিভিন্ন সীমান্তে বিজিবি কড়া নিরাপত্তা টহল জোরদার আছে।

পড়ুন: বরগুনার ১৬ গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা

দেখুন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্বামী হারিয়ে পেয়েছিলেন ১৩৩ টাকা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন