১৮/০২/২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১৮/০২/২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতির অন্যতম প্রতীক : জেলা প্রশাসক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময়ের জন্য পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বুধবার (১ অক্টোবর) রাতে পিরোজপুর পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি পালপাড়া, রাজারহাট, আখড়া বাড়ি এবং কালিবাড়ি মন্দিরে পূজা মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে উপহার সামগ্রী প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, “বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের মিলিত আবাসস্থল। এখানে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করি। পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতির অন্যতম প্রতীক। সরকার সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমি আশা করি, দুর্গোৎসব সবাইকে আনন্দ, শান্তি ও সাম্যের বার্তা দেবে।”

পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রতিটি মণ্ডপে প্রশাসনের তদারকি ও সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রদত্ত উপহার আমাদের জন্য আনন্দের। সরকারের সহযোগিতায় এ বছরও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারছি।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম. আল আমীন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনসহ বিভিন্ন পূজা উৎযাপন কমিটির সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরের বিভিন্ন মণ্ডপে তারেক রহমানের অনুদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন