২৪/০২/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বিজ্ঞাপন

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে বলে সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।

এনবিআর সূত্রে জানা যায়, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে।

পড়ুন: মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন