বিজ্ঞাপন

শেখ হাসিনার পরিবারের পূর্বাচলের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে বোন শেখ রেহানাসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে দুদকের ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

প্লট নেওয়া ৬ জন হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী। বৃহস্পতিবার  দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন নিশ্চিত করেছেন।

ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক বলেন, পূর্বাচলের প্লট অবৈধভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ায় হাসিনা-রেহানাসহ শেখ পরিবারের ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে এ পর্যন্ত হত্যার অভিযোগে আড়াই শতাধিক মামলা হয়েছে। অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।’

এনএ/

আরও পড়ুন: পূর্বাচলের আদিবাসিদের প্লটের দাবীতে সড়ক অবরোধ

দেখুন: আবারও ইউনূসের বিচার করার হুমকি দিলো হাসিনা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন