ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে চোখে মরিচের গুড়ো ছুঁড়ে নগদ সাড়ে ৬ লাখ টাকা ও সাথে থাকা মোবাইল ব্যাংকিং কাজের ১১ টি মোবাইল ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত এক ছিনতাইকারী। ঘটনা গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব্রাহ্মণখালী এলাকার।
ভুক্তভোগী ছিনতাইয়ের শিকার হওয়া বিকাশ, নগদ ও মুদি মনোহরী ব্যবসায়ী স্থানীয় মৃত সালাহউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) জানান, প্রতিদিনের মতো গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশে নিজ দোকান থেকে বাড়ি ফিরতেছিলেন। এ সময় সাথে থাকা নগদ সাড়ে ৫ লাখ টাকা ও ১ লাখ টাকার মিনিট, এমভি ও রিচার্জ কার্ড, নকিয়া কোম্পানীর ০৯টি বাটন মোবাইল সেট ও ২টি স্মার্ট মোবাইল সেট বসত বাড়ীর সামনে রাস্তায় থেকে ওঁতপেতে থাকা অজ্ঞাত এক ব্যক্তি হঠাৎ পিছন দিক হতে সামনে এসেই চোখে মুখে মরিচরে গুড়া ছুড়ে দেয়। এতে জ্বালাপোড়া হতে থাকলে কিছু বুঝে ওঠার পূর্বেই সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায় ।
এ সময় চিৎকারে শুনে আশ পাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে পার্শ্বভর্তি মেডিলাইফ প্রাইভেট হাসপাতাল ভর্তি করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তরিকুল ইসলাম বলেন, মোবাইল উদ্ধার করতে পারলে অপরাধিকে ধরতে পারবো।
পড়ুন : রূপগঞ্জে সমবায় সমিতির নামে শত গ্রাহকের কোটি টাকা নিয়ে উঁধাও প্রতারকরা চক্র


