পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকদের আয়োজনে শতাধিক দরিদ্রদের মাঝে খাদ্য ও বস্ত্রসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ মার্চ শনিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সী শেল পার্ক মাঠে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির রূপগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ।
পূর্বাচল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি মেহেদী ইসলাম, ওসি সবজেল হোসেন, দৈনিক জনতার নির্বাহী সম্পাদক ও রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আলম হোসেন, রূপগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও নাগরিক টিভির সাংবাদিক মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, সাধারন সম্পাদক রুবেল মাহমুদ, কালের কন্ঠের সাংবাদিক আহমেদ রাসেল, যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদীন জয়, ৭১ টিভির সাংবাদিক রিয়াজ হোসেন খান,রূপগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, পূর্বাচল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সানী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
এ সময় স্থানীয় শতাধিক দরিদ্রদের মাঝে শাড়ী, লুঙ্গি ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে ইফতার মাহফিলে যোগ দেন অতিথি ও সাংবাদিকরা।
পড়ুন : রূপগঞ্জে আবাসন কোম্পানির বালির তলায় ৩০ টির অধিক খাল; পুনরুদ্ধার করে খননের দাবি


