২৫/০২/২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পৃথিবীর বুকে নিজের মাতৃভাষাকে পরিচিত করার জন্য মাতৃভাষায় জ্ঞানচর্চা প্রয়োজন: জাবি উপাচার্য

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, মায়ের ভাষায় শুধু কথা বলা নয় বরং জ্ঞানচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর বুকে নিজের মাতৃভাষাকে পরিচিতি করার জন্য মাতৃভাষায় জ্ঞানচর্চা প্রয়োজন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত বারোটা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।

এরপর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো মাহফুজুর রহমান, রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, কোষাধ্যক্ষ ড. এম আব্দুর রব, প্রক্টর ড. এ কে এম রাশিদুল আল পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেস ক্লাবসহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রশাসন ও বিভাগগুলো ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময়, তারা খালি পায়ে হাতে ফুল নিয়ে দীপ্ত কন্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ আলতাফ মাহমুদের সুরের সেই কালজয়ী গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, আমরা ২১ থেকেই আমাদের ২৪ এর চেতনা পেয়েছি। আমরা একুশের চেতনা সঠিকভাবে ধারণ করতে পারি নি বলেই নব্বই এসেছে, চব্বিশ এসেছে। একুশের প্রকৃত চেতনা আমরা ধারণ করতে পারলে কখনোই আর একাত্তরের পর নব্বই, চব্বিশ দেখতে হবে না।

তিনি মায়ের ভাষার জ্ঞানচর্চাকে গুরুত্ব দিয়ে আরও বলেন, ‘পৃথিবীর বুকে নিজের মাতৃভাষাকে পরিচিত করার জন্য মায়ের ভাষায় কথা বলার থেকেও মায়ের ভাষায় জ্ঞানচর্চা করা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি প্রত্যেকেই তার বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করলে আমরা যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি তা অর্জন করতে সক্ষম হবো। আর রক্ত ঝরাতে হবে না।

এসএম/

দেখুন: ইউনেস্কোতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন