১৩/০২/২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৩/০২/২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে চূড়ান্তভাবে বৈধ ভোটের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৫ শতাংশে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা চূড়ান্ত পরিসংখ্যান থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দেয়ার জন্য মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন নাগরিক নিবন্ধন করেছিলেন। এর মধ্যে প্রবাস থেকে ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন এবং দেশে কর্মরত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কয়েদি মিলিয়ে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধন করেন। নিবন্ধিত ভোটারদের মধ্যে মোট ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন ভোট দিয়েছেন। শতাংশের হিসেবে যা ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে প্রবাসীর ভোট ৫ লাখ ৪৪ হাজার ৩৭২ জন এবং অভ্যন্তরীণ ভোট ৬ লাখ ৭৯ হাজার ৮১৬ জন।

সব ভোট দেয়া হলেও প্রক্রিয়াগত কারণে সব ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছায়নি। মোট ১১ লাখ ৬৫ হাজার ৫৯২ জনের ভোট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন (৭৬.২৮ শতাংশ)। এর মধ্যে দেশের ভেতর থেকে আসা ভোটের সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮টি এবং বিদেশ থেকে আসা ভোট ৪ লাখ ৯৮ হাজার ২০৪টি।

পড়ুন: প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন