27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে তিনি সুইজারল্যান্ডের জুরিখ শহরে পৌঁছান। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইং জানায়, সুইজারল্যান্ডের স্থানীয় সময় সকাল ১০টায় প্রধান উপদেষ্টা জুরিখে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডের জেনেভার রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান। 

এর আগে, সোমবার (২০ জানুয়ারি) রাতে ঢাকা থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দেন ড. ইউনূস। সফরকালে তিনি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

আওয়ামীলীগ কে নির্বাচনে স্বাগত জানানো হবে দায়ী ব্যক্তদিরে বিচার হবার পর: ড.ইউনুস

চার দিনের এ সফরে আগামী ২৫ জানুয়ারী প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

এনএ/

দেখুন: নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন