চব্বিশের আন্দোলনে পর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৮ মাস পর কোনো প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণনের উদ্যোগ নিতে হবে। তিনি সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং জোরদার করতে হবে এবং বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, “হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পড়ুন: ইসরাইলে নজিরবিহীন ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইরান
আর/


