১০/০২/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রতিবন্ধী ব্যক্তিদের শান্তিপুর্ন দাবি আদায় কর্মসুচিতে পুলিশের হামলায় ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচ এর নিন্দা

এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচ জানান, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, প্রতিবন্ধী ব্যক্তিদের শান্তিপুর্ন দাবি আদায় কর্মসুচিতে সরকারের পেটুয়া পুলিশ বাহিনী রাষ্ট্রীয় বলপ্রয়োগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপর শারীরিক নির্যাতন এবং দমন-পীড়ন করছেন। আমরা ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচ এর পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কর্মসংস্থান, শ্রুতিলেখক নীতিমালা সংশোধন, সরকারি চাকরিতে ২% কোটা রাখাসহ পাঁচ দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

গতকাল সেই দাবিগুলো প্রধান উপদেষ্টার বরাবর উপস্থাপন করতে শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস এর বাসভবন ‘যমুনা’র উদ্দেশ্যে যাত্রা করার সময় সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগের মাধ্যমে আটকিয়ে প্রতিবন্ধী আন্দোলনকারীদের শারীরিক নির্যাতন করেন। যা সম্পূর্ন মানবাধিকার লঙ্গণ।

ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচ মনে করছেন, এই ধরণের নির্যাতনের পেছনে সরকার বিশেষ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ইন্দন রয়েছে। যা সমগ্র জাতি এবং বিশ্ব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে। আমরা, ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচ এই অমানবিক ও অগ্রহণযোগ্য আচরণের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবন্ধী নাগরিকদের ন্যায্য আন্দোলনের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছি।

আরো উল্লেখ করা হয়, ডিজএ্যাবিলিটি রাইটস ওয়াচ-এর পক্ষ থেকে আমরা গত ২ নভেম্বর ২০২৪ তারিখে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আট দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করেছি যা নিয়মিত ফলোআপ, সংবাদ সম্মেলন এবং সভা-সেমিনার করেছি। কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সমূহ আদায়ে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন উদ্যোগ গ্রহণ করেননি।

প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা মানেই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রসর হওয়া। আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি প্রতিবন্ধী ব্যক্তিদের দাবিসমূহ দ্রুত মেনে নেওয়া, অন্যথায় আন্দোলন আরো দীর্ঘায়ু হবে।

বিজ্ঞাপন

পড়ুন : দলীয় মনোনয়ন পেলে আবারো বিপুল ভোটে নির্বাচিত হবো: নাজিম উদ্দীন আলম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন