22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আঙ্কারা, ইস্তাম্বুলসহ তুরস্কের বিভিন্ন শহর।

বিজ্ঞাপন

আজ রবিবার (২৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, গ্রেপ্তারের প্রতিবাদে তুমুল সংঘাত-সহিংসতায় উত্তাল তুরস্কের রাজপথ। দেশটির বিরোধী দল এই গ্রেপ্তারের ঘটনাকে তুর্কি গণতন্ত্রের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখছেন। 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের জেরে তিন শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। দুর্নীতি ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইমামোগলুকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।

৫৪ বছর বয়সী ইমামোগলু এরদোয়ান সরকারের কট্টর সমালোচক। তার গ্রেপ্তারের পর ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

বিরোধী দল এবং সমালোচকরা এই ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি তুরস্কের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ইমামোগলুর গ্রেপ্তার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিরোধী মত দমন এবং ক্ষমতা সংহত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে সমালোচকরা মনে করছেন। তার গ্রেপ্তারের বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

এনএ/

দেখুন: গা*জা*য় ই*সরা*ইলী হা*ম*লার প্রতিবাদে বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন