২০/০২/২০২৬, ১৮:০৪ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ১৮:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রতিমন্ত্রীর কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর–এর বিভিন্ন কর্মসূচি শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের সাংবাদিক হাসান মামুন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন


জানা গেছে, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়া উপজেলার মডেল মসজিদে জুমার নামাজ আদায় ও অন্যান্য কর্মসূচি সম্পন্ন করে ফেরার সময় চরখালী-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে সাংবাদিক হাসান মামুন মারাত্মকভাবে আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত হাসান মামুন জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়া তিনি পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এবং জাতীয় দৈনিক The Asian Age–এর জেলা প্রতিনিধি ও BNS–এর দক্ষিণাঞ্চল প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


তার আহত হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পড়ুন- পুরান ঢাকার চুড়িহাট্টায় সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাত বছর আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন