32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর সদর উপজেলা বিএনপির আনন্দ র‍্যালী

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মর্তুজা আলম ঢালী ও সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান এর নেতৃত্বে বিশাল আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মাদারীপুর উপজেলা পরিষদের সামনে মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ শেষে আনন্দ র‍্যালী শুরু হয়ে মাদারীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, এদেশের মানুষ বিএনপি এবং তারেক রহমান এর উপর আস্থা রেখেছে তাই তাকেই আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে বিএনপি।

র‍্যালী সমাবেশে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার।উক্ত সমাবেশ ও র‍্যালীতে জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক লালচান,পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে এনসিপি নেতার নারী নিয়ে আপত্তিকর ভিডিও ফাঁস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন