১৩/০২/২০২৬, ১৭:১৪ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৭:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরে পৌর বিএনপির বর্ণাঢ্য র‌্যালী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে দিনাজপুর পৌর বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে মিলিত হয়।

শেষে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান জিয়া-এর সভাপতিত্বে এবং পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল-এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কচি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মরহুম খুরশীদ জাহান হক-এর পুত্র শাহরিয়ার আক্তার হক ডন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম , মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতান বিউটি প্রমুখ।

এছাড়াও বর্ণাঢ্য র‌্যালীতে জেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দল সহ ১২টি ওয়ার্ডের পৌর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ওয়ার্ড পৌর বিএনপি’র কর্মী ও সদস্য অংশ নেন। অপরদিকে পৌর বিএনপি’র উদ্যোগে ১২ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে মাঝিয়ালির চরে খোঁজখবর নিলেন ইউএনও ও ওসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন