২৪/০২/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মত এনসিপি

নতুন করে প্রতীকের জন্য আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার তারা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে একটিকে প্রতীক হিসেবে বরাদ্দ চেয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে প্রতীক বরাদ্দের নতুন আবেদন করেন।

সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল ৩টায় তার দপ্তরে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জহিরুল হক মুসা।

তিনি বলেন, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাপলা কলি সহ কয়েকটি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে। এরমধ্যে প্রথমে আছে শাপলা, দ্বিতীয়তে আছে সাদা শাপলা এবং তৃতীয় শাপলা কলি আছে। সেক্ষেত্রে শাপলা কলি পেলে এনসিপি মেনে নেবে বলেনও জানান তিনি।

পড়ুন: ৩০০ আসনে নির্বাচন করতে প্রস্তুত এনসিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন