33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৬:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রত্যেক এলাকায় নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করুন বৃক্ষের যত্ন নিন : এডভোকেট এম এ হান্নান খান

ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা চার দলীয় ও বিশ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.এ হান্নান খান বলেন, আমাদের নগরীকে বসবাসযোগ্য করতে প্রত্যেক এলাকায় নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করুন এবং তার যত্ন নিন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলমাান গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে ১৯ আগস্ট মঙ্গলবার বিকেলে নগরীর ৩৩ নং ওয়ার্ডের শম্ভগঞ্জ বাজার, শহীদ ফয়েজ সিদ্দিক স্মৃতি সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপন বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কোতোয়ালী বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জ্বল হোসেন, চর নিলক্ষীয়া ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আবুল কাশেম, ৯নং ওয়ার্ড বিএনপি’র কামাল চৌধুরী সামছু, গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন সদস্য, রাফায়েত খান, আকিব, তৌফিক, অলি, তুহিন, রুমন, শিশির ও ইলহাম প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে দিনব্যাপী কর্মশালা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন