বিজ্ঞাপন

প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা নিয়ে যা জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখ উপলক্ষে নাগরিকদের জন্য ২৫০০ টাকা ‘বৈশাখী বোনাস’ প্রদান করছেন। দাবিতে আরও উল্লেখ করা হয়, একটি নির্দিষ্ট আবেদন লিংকে রেজিস্ট্রেশন করার মাত্র ২ মিনিটের মধ্যেই এই অর্থ পাওয়া যাবে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকার কর্তৃক ২৫০০ টাকা প্রদানের লিংকটি ভুয়া এবং উক্ত পদ্ধতি ব্যবহার করে টাকা পাওয়ার বিষয়টিও মিথ্যা। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া সাইট তৈরি করে অর্থ প্রদানের প্রলোভন দেখানো হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে রিউমর স্ক্যানার উক্ত ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে। সেখানে প্রবেশ করলে ‘বৈশাখী উপহার ও ভাতা ২০২৬’ শিরোনামে একটি পেজ দেখা যায়, যেখানে উল্লেখ করা হয়েছে অনলাইনে আবেদন করলে প্রতিটি পরিবার ২৫০০ টাকা পাবে। ওয়েবসাইটটিতে আরও কয়েকটি ধাপ উল্লেখ করা হয়েছে। ব্যবহারকারীদের একটি বাটনে ক্লিক করে ফরম পূরণ করতে বলা হয়, যেখানে মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে হবে। পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে কনফারমেশন দিলে ২৪ ঘণ্টার মধ্যে অর্থ প্রাপ্তির আশ্বাস দেওয়া হয়।

ওই লিংকে ক্লিক করলে দেখা যায় সেখানে কোনো বৈধ আবেদন ফরম নেই। বরং ব্যবহারকারীকে সরাসরি “luckydraw” নামের একটি বেটিং সাইটের ইন্টারফেস বা বিজ্ঞাপনে রিডাইরেক্ট করা হয়। এ ধরনের ওয়েবসাইটগুলো সাধারণত ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ‘Free Money’ বা উচ্চমূল্যের ‘Welcome Bonus’ এর প্রলোভন দেখায়। তবে বাস্তবে এই অর্থ উত্তোলনের ক্ষেত্রে নানা শর্ত আরোপ করা হয় যেমন, অর্থ তুলতে গেলে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়ার শর্ত দেওয়া হতে পারে কিংবা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর বা ব্যাংকিং তথ্য সংগ্রহের চেষ্টা করা হতে পারে।

এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, সংশ্লিষ্ট ওয়েবসাইটটির ডোমেইন নাম incomebd.online যা সরকারি ডোমেইনের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণত সরকার কর্তৃক ঋণ, ভাতা, অনুদান বা আর্থিক সহায়তা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হলে তা ‘.gov.bd’ যুক্ত ওয়েবসাইটে প্রকাশিত হয়।

ডোমেইন যাচাইকারী প্ল্যাটফর্ম whois.com এর মাধ্যমে incomebd.online ডোমেইনটি পরীক্ষা করে দেখা যায়, এটি মাত্র তিন দিন আগে নিবন্ধিত হয়েছে।

এছাড়া, ‘Dr Zubaida Rahman’ নামের যে ফেসবুক পেজ থেকে দাবিটি প্রচার করা হয়েছে, সেটিও নির্ভরযোগ্য কোনো স্বীকৃত উৎস নয়। পেজটির পূর্ববর্তী কার্যক্রম বা গ্রহণযোগ্যতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে, সরকারের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে এ ধরনের কোনো আর্থিক সহায়তা বা বোনাস ঘোষণার তথ্য দেশের মূলধারার গণমাধ্যম, প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ কিংবা সরকারি ঋণ, ভাতা, অনুদান বা বিতরণ সংক্রান্ত সেবা প্রদানকারী কোনো অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : সংসদের হেডফোনে গোলযোগের ঘটনা তদন্তে কমিটি গঠন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন