ঘড়ির কাটায় রাত ১২টা বাজতেই প্রথমবারের মতো বেজে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী থিম সং৷
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির নেত্রীবৃন্দকে সঙ্গে নিয়ে নির্বাচনী থিম সং এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেনে অভিনেতা, ক্রীড়াবিদ, শিল্পী ও কলাকুশলীরা।
এসময় রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের ভয়াবহতায় বিগত দিনে নির্বাচনী আমেজ ফিকে হয়ে গেছিল। অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে এই থিমসং ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে নেত্রীবৃন্দ বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার প্রত্যয়ে তৈরি এই নির্বাচনী থিম সং বিএনপির দেশ গড়ার অঙ্গীকারের প্রতিফলন। নির্বাচনকে সামনে রেখে এই থিম সং-এর প্রচারণার পাশাপাশি বিএনপির রাজনৈতিক ভিশন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে।
গান ও স্লোগানের থিম সং ভোটের মাঠে ভিন্ন প্রভাব ফেলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পড়ুন : শ্বশুরবাড়ির পথে তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি


