সরকারি পর্যায়ে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হচ্ছে। সোমবার (৩০ মার্চ) সকালে নিজ কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও দেওয়া হবে। সরকারের লক্ষ্য, ধাপে ধাপে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা।
বেতনভুক্ত ক্রীড়াবিদদের পারফরম্যান্স প্রতি চার মাস পর পর মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স বজায় থাকলে সুবিধা অব্যাহত থাকবে, আর ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়বেন।
সব ক্রীড়াবিদের জন্য সমান বেতন নির্ধারণ করা হলেও এর পরিমাণ এখনও ঘোষণা করা হয়নি। এটি প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।


