বিজ্ঞাপন

প্রথম আলোর কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৫ আসামি কারাগারে

দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- নাইম ইসলাম, সাগর ইসলাম, আহাদ শেখ, বিপ্লব, নজরুল ইসলাম ওরফে মিনহাজ, জাহাঙ্গীর, সোহেল মিয়া, হাসান, মোহাম্মদ রাসেল, আব্দুল বাকের শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সাইদুর রহমান, আবুল কাশেম, প্রান্ত সিকদার ও রাজু আহমেদ।

আসামি বিপ্লব ও হাসানের পক্ষে অ্যাডভোকেট হোসেন আহাম্মদ এবং অপর আসামিদের পক্ষে এমদাদউল্লাহ মোল্লাহ, মো. আব্দুল্লাহসহ অন্যান্য আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, কোনো ভাবেই প্রথম আলোতে হামলা ও ভাঙচুর হতে পারে না। কারণ প্রথম আলো ও ডেইলি স্টার বাংলাদেশের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ও বহুল প্রচারিত পত্রিকা। ডেইলি স্টারকে পৃথিবীর বিভিন্ন দূতাবাসসহ অনেকেই অনুসরণ করে। তাই এই হামলার ঘটনায় সারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তিনি বলেন, আসামিরা সেখানে ভাঙচুর ও লুটপাটসহ সব ধরনের নথিপত্র এবং অনেক দামি জিনিসপত্র লুট করেছে। এমনকি সেখানে উপস্থিত সাংবাদিক ও কর্মচারীদের হত্যার হুমকিও দেয়। এ ছাড়া আসামিদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অন্যদের সেখানে আসতে উসকানি দিয়েছে।

আসামিপক্ষের বিভিন্ন আইনজীবী শুনানিতে বলেন, এই ঘটনায় তদন্ত কর্মকর্তা সুনির্দিষ্টভাবে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেননি। গণহারে আসামিদের গ্রেপ্তার করে আনা হয়েছে। কোনো ভাবেই আসামিরা এই ঘটনার সঙ্গে জড়িত নন। এমনকি কোনো ভিডিও ফুটেজেও আসামিদের দেখা যায়নি।

এর আগে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গত রোববার রাতে ঢাকার তেজগাঁও থানায় নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিশেষ ক্ষমতা আইনে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। মামলা দায়েরের পর বিভিন্ন এলাকা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর আবদুল হান্নান।

বিজ্ঞাপন

পড়ুন : প্রথম আলো-ডেইলি স্টারে লুটের টাকায় টিভি-ফ্রিজ কেনে নাইম: ডিএমপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন