গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. শওকত হোসেন সরকারের ১৮০ দিনের ঘোষিত কর্মসূচীর প্রথম কর্মদিবসেই মশক নিধন কার্যক্রম শুরু করেছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ঠেকাতে নগর ভবন চত্বর থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে টঙ্গী থেকে মশক নিধন কার্যক্রমে অংশ নেন প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় ফগার মেশিন ও লার্ভিসাইড ছিটিয়ে প্রশাসক নিজেই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিটি ওয়ার্ডে নিয়মিত স্প্রে কার্যক্রম চালানো হবে এবং সচেতনতামূলক প্রচারণাও জোরদার করা হবে বলেন প্রশাসক।
প্রথম কর্মদিবসেই জনস্বার্থ সংশ্লিষ্ট উদ্যোগ নেওয়ায় প্রশাসকের এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী।
পড়ুন : গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার


