১১/০২/২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড সাকিবের

সাকিব আল হাসান ব্যাট-বলের পারফরম্যান্সে একের পর এক ইতিহাস তৈরি করে যাচ্ছেন। রোববার (২৪ আগস্ট) সিপিএলে সেন্ট কিটসের হয়ে খেলতে নেমেই গড়লেন অনন্য এক ইতিহাস। একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেটের মালিক এখন সাকিব।

সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসানের দল অ্যান্টিগা এন্ড বারমুডা ফ্যালকনস। ইনিংসের ১৫তম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। ওভারের শেষ বলে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন সাকিব।

রিজওয়ানকে ফিরিয়েই অনন্য এক মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটে এটি ছিল তার ৫০০তম উইকেট। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব আল হাসান। আর শুধু উইকেটে দিক থেকে হিসেব করলে, টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি।

১৭তম ওভারে আবারও বল হাতে নেন সাকিব। এবার বোলিংয়ে এসেই হানেন জোড়া আঘাত। ওভারে মাত্র ২ রান খরচ করে তুলে নেন কাইল মেয়ার্স এবং নাভিন বিদাইসীর উইকেট।

সব মিলিয়ে দুই ওভার বল করে ১১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এরপর সেন্ট কিটসের বাকি ব্যাটারদের কেউই তেমন সুবিধা করতে পারেননি।

নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। অ্যান্টিগার সেরা বোলার ছিলেন সাকিব হাসান। এছাড়া সালমান ইরশাদ, জেডন সিলস এবং শামার স্প্রিঙ্গার ১টি করে উইকেট শিকার করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সাকিবের জন্য বোর্ডের দরজা খোলা : বিসিবি পরিচালক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন