বিজ্ঞাপন

প্রথম দিনেই ১০০ কোটিতে ‘ধুরন্ধর ২’

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে পরিচালক আদিত্য ধর ও রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর ২’। প্রিভিউ থেকেই আয়ের দৌড়ে এগিয়ে থাকা সিনেমাটি প্রথম দিনে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) পেইড প্রিভিউতেই দেশীয় বাজারে প্রায় ৫০ কোটি রুপি আয় করে সিনেমাটি। একই সময়ে বিশ্বজুড়ে এর আয় দাঁড়ায় প্রায় ৭৫ কোটি রুপি। এ হিসেবে মুক্তির প্রথম দিনে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে ‘ধুরন্ধর ২’।

মুক্তির এক দিনে বিশাল পরিমাণ অর্থ আয় করে ‘ধুরন্ধর ২’ ভেঙে দিয়েছে একাধিক বলিউড সিনেমার রেকর্ডের ইতিহাস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি প্রথম দিনের আয়ের হিসেবে বলিউড সিনেমার তালিকায় শীর্ষে অবস্থান করছে।

জানা যায়, প্রথম দিনে শুধু ভারতীয় প্রেক্ষাগৃহে সিনেমাটির ৮,৯২৮টি শোয়ের সবগুলোতে হাউজফুল চলছে যা থেকে আয় হয়েছে ১০২ কোটি রুপি। দেশীয় বাজারে বিভিন্ন মাধ্যম থেকে সর্বমোট আয় দাঁড়িয়েছে ১৪৫ কোটি রুপি। অন্যদিকে মুক্তির একদিনে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় প্রায় ৯ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

যে কারণে জওয়ান (১২৯ কোটি রুপি), পাঠান (১০৪ কোটি) ও অ্যানিম্যাল (১০১ কোটি) সিনেমাকে পেছনে ফেলে বলিউডের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ‘ধুরন্ধর ২’। এছাড়া ‘আরআরআর’, ‘বাহুবলি ২’ ‘কল্কি ২৮৯৮ এডি’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২-এর মতো সিনেমাগুলোর ওপেনিং আয়কে পেছনে ফেলে প্যান-ইন্ডিয়া স্তরেও নজির গড়েছে সিনেমাটি।

সিনেমাটির সবচেয়ে বড় ওপেনিংয়ের সাফল্যের কারণ এর গল্প। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর কাহিনিতে হামজা ওরফে যশকিরাত সিং রাঙ্গির গুপ্তচরজীবনের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমায় বাড়তি মাত্রা যোগ করেছে নির্মাতা আদিত্য ধরের গল্প বলার ধরনে পরতে পরতে চমকের রহস্য।

সিনেমায় বাড়তি চমক হিসেবে ছিল ‘ধুরন্ধর’ সিনেমার সিক্যুয়াল ‘ধুরন্ধর ২’ তে ‘বড় সাহেব’ চরিত্রের রহস্য উন্মোচন। এছাড়া অভিনয়শিল্পীদের দুর্দান্ত অভিনয় আর এর গান দর্শকদের মুগ্ধ করেছে মুহূর্তেই।

বিজ্ঞাপন

পড়ুন : বক্স অফিসে রীতিমতো তান্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর টু’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন