বিজ্ঞাপন

প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ থেকে কোয়াব প্রতিনিধি আহবান

দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবি। তবে বিসিবির পাশাপাশি ক্রিকেটারদের অধিকার নিয়ে কথা বলে থাকে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এবার নতুন করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট থেকে প্রতিনিধি আহবান করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। 

বিজ্ঞাপন

আজ (২ এপ্রিল) প্রতিনিধি আহবানের বিষয়টি জানিয়েছেন কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন। প্রথম বিভাগ থেকে দুইজন, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ থেকে একজন করে প্রতিনিধি আহবান করেছে কোয়াব। নিজ নিজ বিভাগের খেলোয়াড়দের মধ্যে ভোটাভুটির মাধ্যমে প্রতিনিধি নিয়োগ করতে চায় কোয়াব। আর এই ভোটাভুটির দায়িত্ব দেয়া হয়েছে খেলোয়াড়দেরই। 

ঢাকা লিগ নিয়ে চলমান সংকটের এই সময়কেই সব বিভাগ থেকে প্রতিনিধি নিয়োগের জন্য আদর্শ সময় হিসেবে দেখছেন মিঠুন। এর আগে গতকাল (১ এপ্রিল) ঢাকা লিগ নিয়ে চলমান স্থবিরতা কাটাতেও কোয়াবের পক্ষ থেকে বার্তা দিয়েছিলেন মিঠুন। 

তিনি বলেন, ‘ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমাদের মূল উপার্জনের একটা জায়গা। এখানে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় আর্থিকভাবে উপকৃত হয়। এই লিগ বন্ধ হওয়াতে প্রতিটি খেলোয়াড় অনেক কষ্টে দিনাতিপাত করছে। বিষয়টি আমাদের নজরে আছে।’

‘খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা বিসিবি এবং সিসিডিএমের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। লিগটাকে দ্রুত মাঠে গড়ানোর বিষয়ে আমাদের চেষ্টার কমতি নেই। আমরা অতি দ্রুত সমাধান আনার চেষ্টা করছি।’ কোয়াবের ওপর আস্থা রাখার আহবান জানিয়ে তিনি সকলকে ধৈর্য ধরার আহবান জানান। অতি দ্রুতই সংকট সমাধান হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

মার্চ-এপ্রিলের এই সময়টাতেই সাধারণত ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজিত হয়ে থাকে। ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় এই আসরকে ঘিরে অনেক প্রত্যাশা থাকে ক্রিকেটারদের। তবে বিসিবি নির্বাচনের অভিযোগ তুলে ঢাকার অধিকাংশ ক্লাব বিসিবিকে বয়কট করায় এবার এই লিগ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পড়ুন- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৩৮৭ টাকা

দেখুন- আবারো জায়গামতো হাত দিয়েছে ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন