প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা পদে মো. আবদুস সাত্তার পাটোয়ারীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মোহাম্মদ নূর-এ আলম সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আবদুস সাত্তার পাটোয়ারীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো। গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতন পাবেন তিনি।
এতে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে এ নিয়োগ কার্যকর থাকবে।
এদিকে, আরেকটি প্রজ্ঞাপনে এস. এম. পারভেজকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগের কথা জানানো হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

