২২/০২/২০২৬, ০:৪০ পূর্বাহ্ণ
23.9 C
Dhaka
২২/০২/২০২৬, ০:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা থেকে ৬ জনকে হেফাজতে নিলো পুলিশ

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন এলাকা থেকে ৫ নারীসহ ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে তাদের হেফাজতে নেয়ার পর গুলশান থানায় নেয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলের দিকে ৫ জন নারী ও একজন পুরুষসহ মোট ৬ জন প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাইতে তার বাসভবনের সামনে অবস্থান করছিলেন। সেখানে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা বুঝিয়ে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলেও সরতে রাজি হননি তারা। পরবর্তীতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে বিষয়টি গুলশান থানায় জানানো হলে পুলিশ এসে ওই ৬ জনকে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইতে তারা সেখানে অবস্থান করছিলেন। দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা বুঝানোর পরও তারা সরতে না চাইলে বিষয়টি আমাদের জানানো হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, ওই ৬ জনকে থানায় আনার পর ইফতার করানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হবে বলেও জানিয়েছে তিনি।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন