বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সাক্ষাতের দাবিতে পিরোজপুরে বেকারদের মানববন্ধন

দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত পাওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বেকার নারী-পুরুষ অংশ নেয়।

বিজ্ঞাপন

সংগঠনটির পিরোজপুর জেলা কমিটির সভাপতি তাছলিমা আক্তার সহ আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র হালদার, জিয়ানগর উপজেলা কমিটির সভাপতি ইতি রানি, নাজিরপুর উপজেলা কমিটির সভাপতি নুপুর সাহা, ভান্ডারিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কুরছিয়া আক্তার, কাউখালী উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান এবং নেছারাবাদ উপজেলা কমিটির সদস্য মো. সুলতানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রথম ১৮ মাসে ১ কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এর কোন দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করে এসব সমস্যার কথা তুলে ধরতে চান সংগঠনটি নেতাকর্মীরা। পাশাপাশি সরকারের সাথে আলোচনা করে এই বিষয়ে একটি সুষ্ঠু সমাধানও দাবি করেন তারা।

এছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহালসহ দেশের সার্বিক বেকার সমস্যার দ্রুত সমাধানেরও দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

পড়ুন- আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : জামায়াত আমির

দেখুন- প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন