28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান।

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এসএএম মাহফুজুর রহমানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

প্রায় ১০ বছরের মতো ইউএনবির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মাহফুজুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের স্নাতকোত্তর শেষ ইউএনবিতে সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু হয়েছিল তার। এরপর থেকে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এই পেশায় যুক্ত আছেন জাতীয় প্রেসক্লাবের এই সদস্য।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হলেন হাসান শিপলু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন