বিজ্ঞাপন

ফ্যাসিবাদ উৎখাতে হাজারের বেশি তরুণ জীবন উৎসর্গ করেছেন : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা অসীম সম্ভাবনাময় এবং তারা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে। শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৯ম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে এ কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

সামিটে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এসময় তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে বিশ্বের ২৫টি দেশ থেকে আগত প্রতিনিধিদের স্বাগত জানান ড. ইউনূস।

তরুণদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আমরা (তরুণরা) কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে পাল্টে দিতে পারি। এই কক্ষে যারা বসে আছেন, তাদের দিয়েই এটি সম্ভব। এটি খুব সহজ একটি কাজ।

তিনি বলেন, হাজার মাইলের যাত্রা শুরু হয় প্রথম পদক্ষেপ দিয়ে, কিন্তু আসল প্রশ্ন হলো দ্বিতীয় পদক্ষেপে কীভাবে আরও উন্নতি করা যায়।

জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, একটি ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে এক হাজারেরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন। আর আহতদের অনেকে হাত-পা হারিয়েছেন। তাদের এই আত্মত্যাগ কেবল একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।

জুলাই বিপ্লবকে ঐতিহাসিক আন্দোলন আখ্যা দিয়ে সরকার প্রধান বলেন, পুরো দেশই এক ধরনের জাদুঘরে পরিণত হয়েছে। জাতি তরুণদের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

পড়ুন: জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা

দেখুন:নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধান উপদেষ্টা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন