প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় ঘণ্টার বৈঠক করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তাঁদের মধ্যে একান্তে এই বৈঠক হয়।
শুক্রবার (১৩ জুন) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে দেড় ঘণ্টা পর বিকাল তিনটা ৪০ মিনিটে শেষ হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিং করে বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরার কথা রয়েছে।
বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত হন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। কুশল বিনিময়ের পর ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেন।
এই বৈঠককে রাজনৈতিক অচলাবস্থার গতি পরিবর্তনের সম্ভাব্য সূচনা হিসেবে দেখছেন অনেকে। বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস।
এদিকে ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা থেকে বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

