বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এনসিপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

দলটির একাধিক সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রবেশ করেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে পারেন, তবে সুনির্দিষ্ট করে বলা যাবে না, ঠিক কোন বিষয়ে আলোচনা করেছেন। আমাদের দলীয় ফোরামের মিটিংয়ে হয়তো তিনি দলকে বিষয়টি নিয়ে অবগত করবেন।

এনসিপি সূত্রে জানা যায়, যমুনায় রাত ৮টা পর্যন্ত এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নাহিদের সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া উপদেষ্টা মাহফুজ ইসলামও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ সময় প্রধান উপদেষ্টা সবার সহযোগিতা কামনা করেছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : ডিএমপির ঘুষখোরদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হচ্ছে না, প্রশ্ন সারজিসের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন