32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৪:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধিদল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল। আজ শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টার পর দলটির প্রতিনিধিদলের সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন।

বিজ্ঞাপন

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বাকি সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ।

বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, এই বৈঠকের মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিশনের কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

প্রথম বৈঠকে যোগ দিয়েছে বিএনপি। এরপর তিনটায় জামায়েতে ইসলাম, সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ, চারটায় বাম গণতান্ত্রিক জোট, সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সাড়ে পাঁচটায় এবির (আমার বাংলাদেশ পার্টি) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন