২৫/০২/২০২৬, ১৯:১৪ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৯:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় যুবদল নেতা সব পদ থেকে বহিষ্কার

শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান সিকদারকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশিশক্তি প্রদর্শনপূর্বক জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মিজানুর রহমান সিকদারকে দল থেকে বহিষ্কার করা হলো। দল এই ধরনের আচরণ সহ্য করবে না এবং সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের উপসী এলাকায় বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চবিদ্যালয় অবস্থিত। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নুরুল আমীন নড়িয়ার নশাসন এলাকার বাসিন্দা। বিদ্যালয়ের দাপ্তরিক কাজ শেষ করে মঙ্গলবার দুপুরে তিনি ব্যাটারিচালিত আটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। তিনি উপসী দোকান এলাকায় আসার পর ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান সিকদারের নেতৃত্বে ৮-১০ জন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করেন।

পরে শিক্ষক নুরুল আমীনকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর শুরু করেন। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান।

ওই শিক্ষকের হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। তার ডান হাতের কবজির কাছের একটি হাড় ভেঙে গেছে, তা অস্ত্রোপচার (অপারেশন) করাতে হবে। সে জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

এ বিষয়ে অভিযুক্ত মিজান শিকদারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান বলেন, দলীয় সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে, আমরা এর বাইরে না, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

পড়ুন- ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, শতভাগ অনলাইনে

দেখুন- পাবনায় বেলারুশ নাগরিকের সাথে কী ঘটলো?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন