২৪/০২/২০২৬, ১৯:৫০ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৯:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদ করায় ব্যাক্তির বিরুদ্ধে নারী হেনস্তার অপপ্রচার

১৮৮ নং মধ্য আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মনিরুল আলম ও সহকারী শিক্ষিকা খালেদা আক্তারের বিভিন্ন অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:সাইফুল ইসলামের বিরুদ্ধে নারীর হেনস্তার অভিযোগ এনে অপ্রচার চালাচ্ছে একটি মহল। অপপ্রচারের প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারী বিকেলে সংবাদ সম্মেলনে করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন


লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন,মধ্য আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক নানা অনিয়ম দীর্ঘদিন ধরে করে আসছেন প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মনিরুল আলম ও সহকারী শিক্ষিকা খালেদা আক্তার। এসব বিষয়ে সাইফুল ইসলাম প্রকাশ্যে প্রতিবাদ ও সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করলে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে নারী হেনস্তার অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করা হয়। অভিযোগকারীদের ভাষ্য,তাকে জড়িয়ে প্রকাশিত আরটিভি অনলাইন ও বিভিন্ন পত্রিকা প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট বটে। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। লিখিত অভিযোগে আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ ব্যাপারে আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( চলতি দায়িত্ব) মনিরুল আলম বলেন,আমি বিদ্যালয়ে কোনো অনিয়ম ও দুনীতি করিনি। সহকারী শিক্ষক ও শিক্ষিকা একজন অন্যের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে আবেদন দিয়েছে।

সহকারী শিক্ষিকা খালেদা আক্তার বলেন,আমি প্রতিষ্ঠানে কোনো অনিয়মের সাথে জড়িত নয়। আমার সহকর্মী সাইফুল স্হানীয় সন্তান হওয়ার কারণে বিভিন্ন সময় আমাকে হেনস্তা করার চেষ্টা করেছে।

পড়ুন- পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির

দেখুন- আজকের বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর | ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন