বিজ্ঞাপন

প্রধান শিক্ষকের সহযোগিতায় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ঝিনাইদহের কালীগঞ্জে প্রধান শিক্ষকের সহযোগিতায় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাজন বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে। রবিবার (২৭ এপ্রিল) সকালে স্থানীয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা তিনটি গাছ কাটা অবস্থায় দেখতে পান।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায় , একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তিনটি পুরনো ও বড় আকৃতির গাছ কেটে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ রাজন বিশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় গাছগুলো কেটে নিয়ে গেছেন। গাছ গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, “আমরা যখন এই স্কুলে পড়েছি, তখন এই গাছগুলো আমরাই লাগিয়েছিলাম। গত শুক্রবার রাজন বিশ্বাস প্রধান শিক্ষকের সহায়তায় কয়েকজন মিলে গাছগুলো কেটে নিয়ে যান। এটা সম্পূর্ণ অনৈতিক। সরকারি গাছ এভাবে নিয়ম না মেনে কাটা যায় না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এবিষয়ে রাজন বিশ্বাস জানান, প্রধান শিক্ষক আমাকে গাছ গুলো কাটতে বলেছেন। এই কারণেই আমি গাছ গুলো কেটেছি। গাছ বিক্রির টাকা প্রধান শিক্ষকের কাছে দিয়ে দিবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে স্থানীয় এক গাছ ব্যবসায়ী দিলু ব্যাপারী জানান, “রাজন আমার কাছে এসেছিলেন গাছ কাটার জন্য শ্রমিক নেওয়ার বিষয়ে। আমি লোক পাঠিয়ে দিই, তারা গাছ কেটে চলে আসে। এরপর আমি আর কিছু জানি না।

একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার স্কুল ছুটি হওয়ার পর আমরা সবাই বাসায় চলে যাই। পরবর্তী দুই দিন স্কুল বন্ধ ছিল। রবিবার এসে দেখি স্কুলের পাশের গাছগুলো কে বা কারা কেটে নিয়ে গেছে। গাছগুলো স্কুলের না। সরকারি খাস জমির গাছ। এই গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

রায়গ্রাম ইউনিয়নের ভূমি কর্মকর্তা আব্দুর রহমান জানান, গাছ কাটার বিষয়টি আমি কিছুই জানিনা। কেউ আমাকে কিছু জানায়নি। আপনাদের মাধ্যমেই জানতে পারলাম।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, সরকারি গাছ কেটে নেয়ার কোন অভিযোগ পাইনি। পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।

পড়ুন: নেতানিয়াহুর সঙ্গে বিরোধ, পদত্যাগ করছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান 

দেখুন: কোন কোন দেশের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে জানালেন প্রেস সচিব

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন