32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৩:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রবাসীদের স্বাস্থ্যসেবায় বিশেষ উদ্যোগ, কুয়েতে ফ্রি মেডিকেল ক্যাম্প

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস, কুয়েত আজ ২১ শে নভেম্বর একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রবাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন স্বাস্থ্য পরিক্ষা করা হয়।

বিজ্ঞাপন

কুয়েতে অবস্থানরত প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলা এ ক্যাম্পে সাধারণ চিকিৎসা পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস স্ক্রীনিং এবং ওজন পরীক্ষার মতো প্রয়োজনীয় সেবা দেওয়া হয়।

ক্যাম্প পরিচালনায় দায়িত্ব পালন করেন কুয়েতে কর্মরত একদল অভিজ্ঞ বাংলাদেশী চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মী। বাংলাদেশ দূতাবাস, কুয়েতের একজন মুখপাত্র এ প্রসঙ্গে জানান, “কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি সর্বদাই প্রবাসী ভাইবোনদের পাশে থাকার চেষ্টা করেন। এটি তারই ধারাবাহিকতা।

মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া আবদালী এলাকার বাসিন্দা নুরুল আফছার বলেন, “আমি দূতাবাসের বিনামূল্যে বাস সার্ভিসে করে এখানে এসেছি। স্বাস্থ্য পরীক্ষা করে জানতে পারলাম আমি সুস্থ আছি, যা আমার কর্মক্ষেত্রে মনোবল বাড়িয়ে দিয়েছে। দূতাবাসের এমন উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

গণশুনানির মাধ্যমে দূতাবাস প্রবাসীদের সমস্যা সমাধান করে আসলেও, ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো উদ্যোগ কুয়েত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এমন পদক্ষেপ চালু থাকবে বলে জানিয়েছেন দূতাবাস কতৃপক্ষ।

পড়ুন- চুয়াডাঙ্গায় সামাজিক বনায়ন কেন্দ্রে ৩টি তক্ষক অবমুক্ত

দেখুন- বংশালের ঘটনা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন