আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে বিএনপির গণসংযোগ কর্মসূচি। “প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” — এই স্লোগানে শুক্রবার সন্ধ্যায় সেন্তসেল্লে এলাকায় লিফলেট বিতরণ ও পদযাত্রা করে রোম মহানগর বিএনপি সেন্তসেল্লে শাখা।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বাঙালি এলাকায় সাধারণ প্রবাসীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।
নেতাকর্মীরা বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের এই প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগটিকে কাজে লাগিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখতে হবে।”
এসময় বিএনপির নেতারা প্রবাসীদের মাঝে দলীয় মনোভাব ও বিএনপির লক্ষ্য-আদর্শ তুলে ধরেন এবং ভোটার রেজিস্ট্রেশন ও ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অংশ নিতে আহ্বান জানান।
এ ধরনের গণসংযোগ কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয় দলীয় সুএে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

