বিজ্ঞাপন

প্রবাসী শ্রমিক ও ভিজিট ভিসাধারীদের জন্য কুয়েত সরকারের সুখবর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর পাশাপাশি ফিরতে না পারা শ্রমিক ও কর্মীদের জরিমানা ছাড়াই তিন মাস অনুপস্থিত থাকার অনুমতি দিয়েছে কুয়েত।

বিশেষ পরিস্থিতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি বিষয়ে স্পষ্টীকরণ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কুয়েতে বাংলাদেশি দূতাবাসের লেবার উইং।

এতে বলা হয়, উপসাগরীয় এলাকায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য বাড়ানো হয়েছে। এই সম্প্রসারণটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং এর জন্য রেসিডেন্সি বিভাগে যাওয়ার প্রয়োজন নেই।

বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে, এই বর্ধিত মেয়াদের জন্য নির্ধারিত ফি এবং এর ফলে কোনো জরিমানা করা হবে না।

এছাড়া কুয়েতে বসবাসরত যে সকল ব্যক্তি বর্তমানে দেশের বাইরে আছেন এবং যাদের কুয়েতে ফেরার অনুমোদিত সময়সীমা ইতোমধ্যে অতিক্রম করেছে এবং পরিস্থিতির কারণে কুয়েতে ফিরে আসতে অপারগ, তাদের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের অনুপস্থিতির অনুমতি দেয়া হবে, এই ক্ষেত্রে সশরীরে উপস্থিতি এবং নির্ধারিত ফি ছাড়াই বর্ধিত মেয়াদ কার্যকর হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ইরানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাশিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন