বিজ্ঞাপন

প্রবাসী সালেখের মরদেহ যুদ্ধ থেমে গেলেই দেশে আনা হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যান, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থেমে গেলে, বিমান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হলেই পারমিশন প্রস্তুত করে আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর মরদেহসহ প্রবাসে নিহত বাংলাদেশিদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে। যুদ্ধে প্রবাসে কারো সমস্যা হলে সেসব কর্মীদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে মন্ত্রণালয়।

বিজ্ঞাপন


রোববার (৮ মার্চ) বিকেলে মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান এর কবর জিয়ারত শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।


বর্তমান সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আরিফুল হক চৌধুরী মৌলভীবাজারে আসেন নিজের জন্মভূমি কমলগঞ্জ সফরে। এসময় মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই দূতাবাস ও বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে একটি মনিটরিং সেল গঠন করেছি, যেখানে সার্বক্ষণিক প্রবাসীদের সেফটি ও প্রয়োজনীয় সাপোর্টিং এর বিষয় দেখা হচ্ছে। ঈদ উপলক্ষে আগামী ৭ মার্চের মধ্যে দেশের সব শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন এটি পালনে আজকে ছয়টি মনিটরিং টিম গঠন করে দেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কারখানা মালিকরা সরকারের নির্দেশনা অনুযায়ি সময়মতই বেতন-বোনাস পরিশোধ করে ফেলবেন। এখান থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলে যান কমলগঞ্জ উপজেলায় নিজের দাদা-দাদীর কবর জিয়ারতে।


এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতাকর্মীরা।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা (দাসপাড়া) গ্রামের সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী নিহত হন।

পড়ুন- ভারতে গ্রেপ্তার হাদি হত্যাকারীদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

দেখুন- ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন