বিজ্ঞাপন

প্রয়াত মায়ের শাড়ি দিয়ে তৈরি পাঞ্জাবিতে ঈদ, শুভর আবেগঘন বার্তা

চিত্রনায়ক আরিফিন শুভ। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’–এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছেন তিনি। তবে গ্ল্যামার আর সাফল্যের ভিড়েও এবারের ঈদে শুভকে ছুঁয়ে গেছে এক বিষণ্ণ, মধুর স্মৃতি।

বিজ্ঞাপন

ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ভক্তদের শুভেচ্ছা জানান এই অভিনেতা। সেখানে তিনি শেয়ার করেন নিজের বিশেষ এক আবেগের কথা। কোনো দামি ব্র্যান্ডের পোশাক নয়, বরং পরলোকগত মায়ের স্মৃতিকে জড়িয়ে এবারের ঈদ উদযাপন করছেন তিনি।

ভিডিও বার্তায় শুভ বলেন, ‘এইবার ঈদটা আমার জন্য একটু স্পেশাল। প্রায় দেড়-দুই বছর ধরে আমি একটা কাজ করছিলাম “জ্যাজ সিটি” নামে, সেটি সম্প্রতি মুক্তি পেয়েছে। আপনারা দেখলে খুশি হব।’

তবে ক্যারিয়ারের সাফল্যের চেয়েও ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার ঈদ তো আগের মতোই—মায়ের শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি পরে সকালে মায়ের কবর জিয়ারত করতে গিয়েছি। এরপর বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাব, আড্ডা দেব, খাওয়া-দাওয়া করব।’

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আরিফিন শুভ বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই একসঙ্গে থাকা। আশা করি, এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।’

পড়ুন- আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে দরপতন

দেখুন- দেশবাসীর সমর্থনে প্রত্যাশিত বাংলাদেশ গড়ব: প্রধানমন্ত্রী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন