০২/০৩/২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রশাসন বিকেন্দ্রীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা হবে-এডভো কেট এম এ হান্নান খান

খোরশিদুল আলম মজিব: ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা কৃষক দলের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ হান্নান খান বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২১ দফায় উল্লেখ আছে প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা হবে । তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন সভা-সমাবেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা প্রদান করছেন। বুধবার সন্ধ্যায় নগরীর ৯ নং ওয়ার্ডস্থ রেলীর মোড়, কালীবাড়ি রোড, থানাঘাট, বড় মসজিদ, ট্রাঙ্কপট্টি, স্টেশন মোড়, জে.সি গুহ রোড ও মেডিকেল গেইট ও পাশ^বর্তী এলাকা সমূহে ধারাবাহিক কর্মসূচীর আওতায় ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করার সময় তিনি এ কথা বলেন। বৃষ্টি উপেক্ষা করা সন্ধ্যা থেকে একটানা রাত পর্যন্ত লিফলেট বিতরনে অংশগ্রহণ করেন, ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজ মিল্কী, সদস্য, কামাল চৌধুরী সামছু, মহানগর বাস্তুহারা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ রাসেল মিয়া, যুগ্ম আহ্বায়ক আনার মোল্লা, ১৮নং ওয়ার্ড বাস্তহারা শ্রমিক দলের আহ্বায়ক আনিস মিয়া, মহানগর বাস্তুহারা শ্রমিকদল সদস্য ফজলু মিয়া, দ্বীন ইসলাম, আল-আমিন, সুরুজ মিয়া, মহিলা নেত্রী আকলিমা বেগম ও রুবিনা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন: বরিশালের অভ্যান্তরীণ রুটের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

দেখুন: কীভাবে দক্ষ কর্মীদের আকৃষ্ট করা যায়? 

ইম/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন